রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৯ মে) সকাল ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারদের হেফাজতে থাকা ৪০ গ্রাম হেরোইন, ১১ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৩৫০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ১ হাজার ৪১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৬টি মামলা রুজু হয়েছে।